সম্মেলন
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৩, ৪ ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন গত রোববার হয়েছে। এতে ৩ নম্বর ওয়ার্ডে শাহরিয়ার আহমদ, ৪ নম্বর ওয়ার্ডে মো. নাহিদ ও ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমানকে সভাপতি করা হয়েছে। পৌরসভার আবদুল আখের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আবদুল্লাহ আল্ মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মওলা চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন, চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শোয়ায়েব খন্দকার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজ। পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পৌর যুবলীগের আহ্বায়ক মো. জিয়া উদ্দিন।