সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সূত্র জানায়, সম্মেলন সফল করতে ইতিমধ্যে জেলার পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা, ৪২ ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন হয়েছে। শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।