সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সম্মেলন হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন শিকদার এর উদ্বোধন করেন। ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক খোকন সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লালুর রশীদ প্রমুখ।