সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার বিকেলে উপজেলার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সেলবরষ ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে দুলা মিয়া ও সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম এবং পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক পদে এরশাদুল হক নির্বাচিত হয়েছেন। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল বারেক জানান, প্রার্থীদের মধ্যে সমঝোতা হওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।