সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় তাহেরিয়া মহিলা দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এমরান হোসেন সভাপতি এবং এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন, সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, পাটারীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম রাশেদ বিল্লাহ ও রামগতি উপজেলার চরগাজী ইউপির চেয়ারম্যান তাওহীদুল ইসলাম।