সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের দুই দিনব্যাপী সম্মেলন গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ‘হোক বিদ্রোহ যৌবনের চনমনে রোদে সাম্রাজ্যবাদ-জঙ্গিবাদ-শিক্ষাবাণিজ্য প্রতিরোধে’ স্লোগান সামনে রেখে এই ২৯তম সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স।