প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস সরকার। এতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম ছরওয়ার প্রমুখ বক্তব্য দেন।