ফেনীর সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক জোবেদা নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ জাহান আরা বেগম। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খোদেজা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন। সম্মেলনে জোবেদা নাহারকে সভাপতি ও খোদেজা খানমকে সাধারণ সম্পাদক করে উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।