প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম ওয়াসিমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। এতে মো. আল আমিনকে সভাপতি ও হাসান আহমেদ কামরানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে ১৬ জুলাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অপর একটি অংশের নেতা-কর্মীরা ধরমপাশা সদর ইউনিয়ন যুবলীগের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন।