সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নওজোয়ান মাঠে গতকাল শনিবার দুপুরে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সুজিত রায় নন্দী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা ডাবলু সরকার, জাতীয় সংসদের হুইপ সাংসদ শহীদুজ্জামান সরকার, সাংসদ আবদুল মালেক, সাংসদ সাধন চন্দ্র মজুমদার প্রমুখ। সম্মেলনে দেওয়ান ছেকারকে সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়।