প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার উপজেলার দরিকান্দি ভোরের বাজার-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর ওয়াজেদের সভাপতিত্বে সভায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সম্মেলনে জাহিদুল হককে সভাপতি ও মো. আবু সাঈদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।