সম্মেলন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপি এবং নয় বছর পর উপজেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে আজ মঙ্গলবার। জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন হবে। অথচ এখনো নয় ইউনিয়ন ও ৯০টি ওয়ার্ডে কমিটিই গঠন করা হয়নি। তাই চূড়ান্ত হয়নি কাউন্সিলরদের তালিকা। দলীয় নেতা-কর্মীদের সমর্থন পেতে তাঁদের বাড়ি বাড়ি ঘুরছেন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা। উপজেলা বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক মনিরুল ইসলাম হাওলাদারসহ দুজন, সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহ্বায়ক হোসেন আহাম্মদ বাহাদুরসহ সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর বিএনপির সভাপতি পদে দেড় যুগ ধরে দায়িত্বে থাকা এ বি এম জিলানীই একমাত্র প্রার্থী। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি