সম্মেলন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ এক যুগ পর আজ রোববার টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। বেলা ১১টায় স্থানীয় ভাসানী হলে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি থাকবেন সাংসদ আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে।