সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১১ বছর পর কাল রোববার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাল বেলা ১১টায় টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সম্মেলনে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সর্বশেষ ২০০৪ সালের ৫ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।