প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তে নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন পেছানো হয়েছে। আগামী বুধবার সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সম্মেলন হওয়ার কথা ছিল। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের দুজন সভাপতি প্রার্থী জানান, কেন্দ্র থেকে ২৩ নভেম্বরের মধ্যে বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষ করার তাগিদ ছিল। এ লক্ষ্যে গত শুক্রবারের মধ্যে উপজেলার সব ইউনিয়ন কমিটি ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন শেষ করা হয়। সম্মেলনে কাউন্সিলরদের তালিকাও চূড়ান্ত করা হয়। কিন্তু গতকাল শনিবার সম্মেলনের তারিখ পিছিয়ে দেওয়া হয়।