সম্মেলন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনে দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অসুস্থ হয়ে পড়ায় সম্মেলন স্থগিত করা হয়। সুনামগঞ্জ সদর আসনের সাংসদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পীর ফজলুর রহমান মিসবাহ জানান, বুধবার (গতকাল) এই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাত ১১টার দিকে কেন্দ্র থেকে ফোন করে তাঁকে জানানো হয়, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। এ কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। তিনি জানান, দলের চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।