সম্মেলন ৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর বিএনপির সম্মেলন আগামী ২ মার্চের পরিবর্তে ৫ মার্চ নগরের শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সম্মেলন সফল করতে ১২টি উপকমিটি গঠন করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের কেডি ঘোষ সড়কের দলীয় কার্যালয়ে এক সভায় এসব সিদ্ধান্ত হয়। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কারণে মূলত তারিখ পরিবর্তন করা হলো।