সম্মেলনস্থলে প্রবেশের সময় অস্ত্রসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থলে প্রবেশের সময় অস্ত্র-গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল চারটার দিকে আটকের পর তাঁকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তির নাম নুরুল আলম খান (৪৫)।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সম্মেলনস্থলে প্রবেশের সময় টিএসসির গেটে একজনকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছে একটি পিস্তল ও ছয়টি গুলি পাওয়া গেছে। তাঁর কাছ থেকে পাওয়া পিস্তলটির লাইসেন্স আছে কি না, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর দলীয় পরিচয়ও পাওয়া যায়নি।