সম্মেলনের ১০ মাস পর পরিচিতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ১০ মাস পর কাযনির্বাহী কমিটির পরিচিতি সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে ওই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, মাহবুবুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম প্রমুখ।
গত বছরের ২০ মার্চ জেলা কৃষক লীগের সম্মেলন হয়েছিল।