প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনে (ইসি) দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ১৫ দিন সময় চেয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে তারা নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন জমা দিয়েছে। কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে। আবেদনে সই করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম। রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী, প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলকে পূর্ববর্তী পঞ্জিকাবছরে আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হবে। সে হিসেবে আগামী রোববার দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। এ বিষয়ে আসাদুল করিম বলেন, ২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব এবার নানা জটিলতায় নির্ধারিত সময়ে দেওয়া সম্ভব হচ্ছে না। সে জন্য ১৫ আগস্ট পর্যন্ত সময় চেয়ে আবেদন করা হয়েছে।