সরকার অস্ত্রের ভাষা প্রয়োগ করলে ভিন্ন পন্থা: রিজভী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিপূর্ণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার অস্ত্রের ভাষা প্রয়োগ করলে বিএনপিকেও ‘ভিন্ন পন্থা’ অবলম্বন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। তিনি জানান, শিগগির তাঁর দল আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করবে। বিএনপির স্থায়ী কমিটি ও দলটির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠক করে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপির এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শুরু হবে বলে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘একটি সরকার যদি একনায়কোচিত হয়, তাহলে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি দেওয়ার অধিকার বিরোধী দলের আছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা সেই অধিকারই প্রয়োগ করব।