সরকার দেশে খুনের রাজত্ব কায়েম করেছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এ সরকার দেশে খুনের রাজত্ব কায়েম করেছে। দেশে একটার পর একটা খুন হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। মানুষের জীবনের মূল্য নেই।
গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এসব কথা বলেন।
জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আরও বলেন, দেশে গত এক মাসে ৩৫টি খুন হয়েছে। এসব খুনের কোনো বিচার হয়নি। তাই এ সরকারের আর এক দিনও ক্ষমতায় থাকার অধিকার নেই।
এরশাদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেকের নাম শুনলে মানুষ ভয় পায়, সে হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতি ও অনিয়ম করেছে।’