সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
কৃষক দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দল এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক কাদের চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইনাম উল হক প্রমুখ বক্তৃতা করেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্র এখন কারাগারে বন্দী। সরকার যদি অহিংস আন্দোলনে পুলিশ, র্যাব ও দলীয় গুন্ডা বাহিনী দিয়ে সহিংসতা চালায়, তাহলে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।