সরকার লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে: সাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করেছেন, সরকার দেশে জবাবদিহিতাহীন লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে। একই ধরনের সন্ত্রাস-লুণ্ঠন ও স্বৈরতন্ত্রের রাজনীতি করায় বিএনপি-জামায়াত জোটকে জনগণ প্রত্যাখ্যান করেছে। গতকাল বুধবার ফেনীতে সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বর্তমান নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ উল্লেখ করে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, ইউপি নির্বাচনসহ সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচন মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
জেলা ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক কায়কোবাদ সাগর।