সরকারকে ধ্বংস করতে এ ধরনের নির্বাচন: কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘সরকারকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে এ ধরনের নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন।’ আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হলেও যেমন সরকারের দায়বদ্ধতা আছে, তেমনি কুড়ে ঘরে চুরি হলেও তার দায়বদ্ধতা এড়াতে পারে না সরকার। চলমান ইউপি নির্বাচনে ১২ জন মারা যাওয়ার পরও আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের দাবি প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘তাহলে প্রশ্ন আসে কতজন মারা গেলে নির্বাচন অসুষ্ঠু হবে বলে ধরে নেওয়া যায়?’
এর আগে কাদের সিদ্দিকী টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে কবরের পাশে বসে তাঁকে কাঁদতে দেখা যায়। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, ফরিদ আহম্মেদ ও রফিকুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।