সরকারপ্রধানের কাছে সঠিক চিত্র তুলে ধরা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের সঙ্গে রাষ্ট্রের বা সরকারের কোনো বিরোধ নেই। বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সরকারও তা চায়। তবে সরকারপ্রধানের কাছে সঠিক চিত্র তুলে ধরা হয় না।
জয়পুরহাটে জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি বলেন, যাঁরা রাজনীতি করেন, তাঁরা অনেক সময় ভুল সিদ্ধান্ত দেন। আবার কিছু অতি উৎসাহী কর্মকর্তা ও কর্মচারী ভুল তথ্য দিয়ে সরকারকে বিপথগামী করছেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল।