সরকারি পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট হামলা হয়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘হাওয়া ভবনে মুফতি হান্নান, বঙ্গবন্ধুর খুনি মেজর নূর, আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী মজিদ ভাটদের নিয়ে বিএনপি নেতারা বৈঠক করেছিলেন। সরকারিভাবে গ্রেনেড সরবরাহ করা হয়েছিল।’

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বিটিসিএল ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন।