সরকারের অগ্নিপরীক্ষা হবে ইউনিয়ন ও পৌর নির্বাচন: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, আগামী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন হবে এ সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এ নির্বাচন যেন গত সিটি করপোরেশন নির্বাচনের মতো না হয়। আওয়ামী লীগ যদি এ পরীক্ষায় পাস করে তাহলে তাদের অতীতের সব অপকর্ম মানুষ ভুলে যাবে।
গতকাল সোমবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলনে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে। শিশুসহ কারও জীবনের কোনো নিরাপত্তা নেই। মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়।
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ বক্তব্য দেন।