প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত রোববার ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের ভাঙচুর ও বিক্ষোভের ঘটনার জন্য সরকারের কিছু ‘এজেন্ট’ দায়ী বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের মদদপুষ্ট কিছু এজেন্ট বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও বোমা মেরেছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আজ (গতকাল) বিনা কারণে ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদলের মধ্যে ছোটখাটো যে সমস্যাগুলো ছিল, সেগুলোর যখন মীমাংসা হয়ে আসছিল, তখনই সরকার তাদের নীলনকশা বাস্তবায়নের জন্যই এসব করছে।’
ভাষাসৈনিক আবদুল মতিন স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।