সরকারের কর্মকাণ্ডের নিন্দা বিএনপিপন্থী শিক্ষকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
গতকাল সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন ছাড়াই বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েছে। বিগত এক বছর দমন-পীড়ন, গুম-হত্যা, গ্রেপ্তার-হয়রানি ইত্যাদি সব নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণের নজির স্থাপন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয় বিবৃতিতে।