সরকারের বিরুদ্ধে কিছু বলার নেই বিএনপির: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তাদের (বিএনপি) সামনে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার কিছু নেই, সরকারের বিরুদ্ধে বলারও কিছু নেই।
কুষ্টিয়া শহরের নিজ বাড়ির সামনে গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, এ কারণে তারা (বিএনপি) নির্বাচনকে ঘিরে ধুয়া তুলে জনগণ ও ভোটারদের কাছে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে, মিথ্যাচার করছে।