সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন খালেদা জিয়া, মির্জা ফখরুল বা বিএনপির অন্য নেতারা বর্তমান সরকারের বৈধতা নিয়ে যে প্রশ্ন তুলছেন তা অবান্তর। নির্বাচনে পরাজিত হলে বা বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার অনৈতিক বা অবৈধ বলার দিন শেষ।
তথ্যমন্ত্রী গতকাল বুধবার কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তথ্যমন্ত্রী সেখানে মহিলাবিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
ইনু আরও বলেন, শেখ হাসিনার সরকার নির্বাচিত, বৈধ ও সাংবিধানিক সরকার, এটা দেশের মানুষসহ বিশ্ববাসী জানে। এ নিয়ে বিএনপির প্রশ্ন তোলার কোনো অধিকার নেই।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।