সরগরম সিলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সকালে আওয়ামী লীগ ও বিকেলে বিএনপির কর্মসূচি নিয়ে সরগরম ছিল সিলেট নগর। ‘৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্যাপনে সকালে কোর্ট পয়েন্টে আনন্দ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ প্রমুখ বক্তব্য দেন। বিকেলে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আম্বরখানায় সমাবেশ করে বিএনপির নগর ও জেলা কমিটি।