সরব শুধু তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল বুধবার হরতালে সিলেটে বিএনপির কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। তবে নগরের নয়াসড়ক এলাকায় সরব দেখা গেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের। নয়াসড়কে সকাল ও দুপুরে দুই দফা মিছিল করে হরতালের সমর্থনে সমাবেশও করেন তাঁরা। মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও মহানগর মহিলা দলের সভানেত্রী সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির সহসভানেত্রী জাহানারা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রোকশানা বেগম, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান প্রমুখ বক্তব্য দেন।