সরিষাবাড়ীতে জাতীয় পার্টির কমিটি গঠন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার নাছের উদ্দিন কিন্ডারগার্টেন স্কুলের মাঠে জাতীয় পার্টির কর্মী সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে দলটির সরিষাবাড়ী উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশে আবুল কালামকে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। আবদুল মান্নানকে পৌর আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা জাতীয় পার্টি সূত্র জানায়, কর্মী সমাবেশে আবুল কালাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার হাফিজুর রহমান।
সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি রিনা খাতুন ও দলের নেতা মোজাম্মেল হক, আবদুস সাত্তার, আবদুল মান্নান, মাসুদ মাস্টার, সোহেল তালুকদার প্রমুখ।