সরিষাবাড়ীতে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন এই আদেশ জারি করেন।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার বেলা তিনটায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির শ্রমিক দল ও আওয়ামী লীগ জনসভার ডাক দিয়েছে। একই সময় এই সভা ডাকায় সহিংসতা এড়াতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

ভারপ্রাপ্ত ইউএনও ফিরোজ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘একই সময় একই স্থানে দুই রাজনৈতিক দলের সভা ডাকায় সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে।’