সরে দাঁড়ালেন আ.লীগের নেতা ফজলুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী মনোনয়নপত্র জমা দেননি। ১৭ ফেব্রুয়ারি তিনি মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
ফজলুল করিম সাঈদী বলেন, দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন।
দলীয় সূত্র জানায়, ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার দুবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। গত পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করে পাঁচ হাজারের বেশি ভোট পান। এবারের পৌর নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার জোর দাবিদার ছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে ১৭ ফেব্রুয়ারি তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।