চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) পদে ১০ জনকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল রোববার নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এই আদেশ দেন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সহকারী পুলিশ কমিশনার (এসি) স্টাফ অফিসার এ বি এম ফয়জুল ইসলামকে এসি ডবলমুরিং অঞ্চলে বদলি করা হয়েছে। এসি স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পেশাগত প্রশিক্ষণ শেষে ফেরা দেবদূত মজুমদারকে। এসি (অপরাধ)–এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. আশিকুর রহমানকে। এসি ট্রাফিকের (পশ্চিম) দায়িত্ব পেয়েছেন কামরান হোসেন, এসি (এমটি) মো. আতিকুজ্জামান, এসি (হিসাব) পংকজ বড়ুয়া, এসি (সরবরাহ) পদে নোবেল চাকমা, এসি (গোয়েন্দা) পদে আসিফ মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া এসি (অপরাধ) থেকে আবদুল মাবুদকে নগর পুলিশের বিশেষ শাখায় এবং নগর গোয়েন্দা পুলিশের এসি অলক বিশ্বাসকে এসি (তথ্যপ্রযুক্তি) পদে বদলি করা হয়েছে।