সহিংসতা বন্ধে চাই জাতীয় সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতা বন্ধ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদান এবং দেশে চলমান রাজনৈতিক সমস্যা সমাধানের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।
সিপিবি ও বাসদের সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রকে রক্ষার নামে দেশে ‘বিচারবহির্ভূতভাবে’ চলছে মানুষ হত্যার রাজনীতি। কিন্তু এভাবে জুলুম-নির্যাতন করে দেশ চলতে পারে না। তাই বর্তমান অবস্থা থেকে উত্তরণে দরকার জাতীয় সংলাপ। এ জন্য সরকারকেই প্রথমে এগিয়ে আসতে হবে। তা না করলে দেশে সংঘাত ও নৈরাজ্যের উৎস থেকেই যাবে।