সহিংসতার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান সহিংসতার বিরুদ্ধে গতকাল চট্টগ্রামে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা শাখা l প্রথম আলো
চলমান সহিংসতার বিরুদ্ধে গতকাল চট্টগ্রামে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা শাখা l প্রথম আলো

দেশজুড়ে চলমান সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা শাখা। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা সুভাষ আচার্য, এ কে এম রশিদ আহমদ সিদ্দিকী, আবসার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহিদুর রহমান, চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সাংস্কৃতিক ইউনিটের রেবা বড়ুয়া, সংগঠনের সদস্য পাভেল সিদ্দিকী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। তারা পেট্রলবোমা মেরে ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।