সাংগঠনিক সফরে কর্মীরা উজ্জীবিত হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ৫১ জন নেতার নেতৃত্বে মাঠপর্যায়ে সাংগঠনিক সফর শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ৫১টি সাংগঠনিক দলের প্রধানদের নিয়ে বৈঠক করেন। আগামী ৭ মে পর্যন্ত এই সফর চলবে।

বৈঠকের পর কয়েকজন নেতা বলেছেন, এই সফরে তাঁদের কর্মকৌশল কী হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এই ৫১টি সাংগঠনিক দল বিভিন্ন জেলায় যাবে এবং দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবে। সেখানে আন্দোলন, নির্বাচন সবকিছু নিয়েই আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের পর দলের সাংগঠনিক শক্তি আরও বাড়বে এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য কর্মীরা উজ্জীবিত হবেন।

বিএনপির একাধিক নেতা বলেন, মাঠপর্যায়ে দলের বর্তমান অবস্থা, আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি এবং করণীয় বিষয়গুলো নিয়ে মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এসব সাংগঠনিক দলের প্রধানেরা ঘরোয়া আলোচনা করবেন। যেখানে যেখানে কমিটি নিয়ে বিরোধ ও গ্রুপিং আছে, সে বিষয়েও অবহিত হবেন তাঁরা।