সাংবাদিক হত্যার শাস্তি দাবি ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকাল পত্রিকার সাংবাদিক আবদুল হাকিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতার দম্ভে বেপরোয়া শাসকদলীয় নেতা-কর্মীরা মানুষের প্রাণ নিয়ে খেলতে কাউকেই পরোয়া করছেন না।
গতকাল শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের লুটপাটের ভাগাভাগি নিয়ে পরস্পরের গুলিবর্ষণে পথচারীসহ সাংবাদিকদেরও জীবন দিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাণ দিতে হলো শাহজাদপুরে সমকাল প্রতিনিধি আবদুল হাকিমকে। সন্ত্রাসের এই তাণ্ডবলীলার বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই।
বিবৃতিতে মির্জা ফখরুল নিহত আবদুল হাকিমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।