সাংবাদিকদের কণ্ঠরোধ করে সরকার টিকতে পারবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনো সরকার টিকতে পারে না, এই সরকারও টিকতে পারবে না।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ‘৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য’ নামের একটি সংগঠনের নেতারা এ কথা বলেছেন। তাঁদের অভিযোগ সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।
বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক ছাত্রনেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কারাবন্দী নেতাদের মুক্তি চেয়েছেন।
বিবৃতি দিয়েছেন আমান উল্লাহ, খায়রুল কবির, হাবিবুর রহমান, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন আহমেদ, খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান ও সালাউদ্দিন। বিজ্ঞপ্তি।