সাংসদ মজিদ মণ্ডল সভাপতি ও রাশেদুল সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সাংসদ আবদুল মজিদ মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রত্যক্ষ ভোটে রাশেদুল ইসলাম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মঙ্গলবার রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বে কিশলয় কিন্ডারগার্টেন স্কুলে নির্বাচন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী এ ঘোষণা দেন।
সম্মেলন উপলক্ষে বেতিল উচ্চবিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে এক জনসভা হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন। প্রত্যক্ষ ভোটে রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।