সাংসদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহানের সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বর্জন করেছেন। গতকাল শনিবার মুজিব ডিগ্রি কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
শনিবার কলেজ ছাত্র সংসদ নবীনবরণ ও সাংসদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার বলেন, দলের নেতা-কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি, জমি দখল ও চাঁদাবাজির বিষয়ে স্থানীয় সাংসদকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে দলীয়ভাবে সাংসদের সব ধরনের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।