সাঈদীর মুক্তির দাবি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার জামায়াতের নায়েবে আমির মকবুল আহমাদ এ বিবৃতি দেন।
সাঈদীর চূড়ান্ত রায় কাল

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মো. ইব্রাহিম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সরকার অন্যায়ভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগারে আটক রেখেছে। তিনি (সাঈদী) সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। একই সঙ্গে মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি করে সাঈদীকে সাজা দেওয়া হয়েছে। বিবৃতিতে সাঈদীর অবিলম্বে মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।