সাঈদীর রায় মেনে নিয়েছে ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায় মেনে নিয়েছে ১৪ দল। আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। ছবি: ফোকাস বাংলা

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায় মেনে নিয়েছে ১৪ দল। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম এ কথা জানান। এর আগে সেখানে ১৪ দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

মোহাম্মাদ নাসিম বলেন, ‘চিহ্নিত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় বহাল থাকবে বলে আশা করেছিল ১৪ দল। কিন্তু বিচার বিভাগ স্বাধীন। সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতকে আমরা সম্মান জানাই।’

জামায়াতের সঙ্গে কোনো আঁতাত হয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘আদালত স্বাধীন। এতে হস্তক্ষেপ করা শোভন নয়।’

জামায়াতের হরতাল ডাকার বিষয়ে মোহাম্মাদ নাসিম বলেন, ‘এর আগেও তারা হরতাল ডেকেছিল। আবারও ডেকেছে। জনগণ তাদের সঙ্গে ছিল না। এখনো থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মোকাবিলা করবে।’