সাক্কুকে জয়ী করায় খালেদার অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কুকে বিজয়ী করায় নগরীর ভোটারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফল ঘোষণার পর শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কুকে পুনরায় বিজয়ী করার জন্য আমি সিটি করপোরেশনের জনগণ ও ভোটারদের অভিনন্দন জানাচ্ছি।’
নির্বাচনে সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য সব সাংবাদিককে ধন্যবাদ এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নানা প্রতিকূলতার মধ্যেও প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান বিএনপির চেয়ারপারসন। বিজ্ঞপ্তি