সাত দফা দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে থানা স্থাপন বন্ধ করাসহ সাত দফা দাবিতে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।
গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে উপাচার্যের কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্টে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে বেলা একটার দিকে প্রশাসন ভবনের সামনে উপস্থিত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা।