সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ। ছবি: সংগৃহীত
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ। ছবি: সংগৃহীত

‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চল থেকে পলাশসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার সদর থানায় ২১ জন, কলারোয়া থানায় সাতজন, তালা থানায় দুজন, কালিগঞ্জ থানায় চারজন, শ্যামনগর থানায় সাতজন, আশাশুনি থানায় চারজন, দেবহাটা থানায় ছয়জন ও পাটকেলঘাটা থানায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে বিএনপির পাঁচজন ও জামায়াতের চারজন নেতা-কর্মী রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, নাশকতার চেষ্টাকালে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশকে শহরের আমতলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া অন্যদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুফ আহমেদ জানান, রহমতুল্লাহ পলাশ তাঁর বাড়িতে বৈঠক করছিলেন গতকাল গভীর রাতে। এ সময় পলাশসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।